কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে এক বাড়ী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রণচন্ডী ইউনিয়নের বাফলা পশ্চিম পাড়া গ্রামের সোলায়মান গণির বাড়ী থেকে দুই ভ্যান চায়না দুয়ারী (কারেন্ট) জাল উদ্ধার করে পুলিশ। এ সময় আবু তাহেরের ছেলে সোলায়মান গণি ও আব্দুল হামিদের ছেলে ইউনুস আলীকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোলায়মান গণিকে ৫০ হাজার ও আব্দুল হামিদের ছেলে ইউনুস আলীর ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। ঘটনাস্থলে সকল জাল পুড়ে ফেলা হয়।


উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন,দেশী মাছ রক্ষায় উপজেলা প্রশাসন কাজ করছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *