1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

তথ্য চাইতে গিয়ে পিআইও’র হেনস্তার শিকার এক সংবাদকর্মী, প্রতিকার চেয়ে ডিসির কাছে অভিযোগ!

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের কাছে উন্নয়ন কাজের তথ্য চেয়ে আবেদন জমা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় এক সংবাদ কর্মী। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কালীগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদকর্মী আরাফাত আলী।

লিখিত অভিযোগে সুত্রে জানা যায়, গত ২ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় পিআইও মফিজুর রহমান তথ্য প্রস্তুতের জন্য তাঁর কাছে ৪ হাজার টাকা দাবি করেন। তিনি নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো আইনগত বিধান নেই বলে জানালে পিআইও ক্ষুব্ধ হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পিআইও সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তাঁর হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর পিআইও কার্যালয়ের অফিস সহকারী মিন্টু বিশ্বাসের মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

লিখিত অভিযোগে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ গ্রহণ করে সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ যে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিআইও মফিজুর রহমান দেবহাটায় অতিরিক্ত দায়িত্বপালন কালে তার বিরুদ্ধে খাল পুনখনন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কালে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উন্নয়ন কাজ বাস্তবায়নকালে প্রকল্প প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর