1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে বাস খাদে: যাত্রী না থাকায় এড়ানো গেলো বড় দুর্ঘটনা কাশিয়ানীর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামের ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ কিশোরগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ধর্ষণের সংবাদ প্রকাশের জের আলফাডাঙ্গায় মোঃ আলমগীর কবীরকে হত্যার হুমকি” সাংবাদিকের নিউজে তথ্য সংশোধনের জের: আলফাডাঙ্গায় সাংবাদিক আলমগীর কবির ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সাংবাদিকতার নিরপেক্ষতা: ব্যক্তি ও দলের ঊর্ধ্বে জনগণের কণ্ঠস্বর রাজধানীতে শেষ হলো পাবজি মোবাইল নিনজা কার্নিভাল: গেমিং ও বিনোদনের মেগা উৎসব কিশোরগঞ্জে চায়না দুয়ারী জাল আটক,৭০ হাজার টাকা জরিমানা আদায় তথ্য চাইতে গিয়ে পিআইও’র হেনস্তার শিকার এক সংবাদকর্মী, প্রতিকার চেয়ে ডিসির কাছে অভিযোগ!

কাশিয়ানীর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

​​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী রেল স্টেশন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাশিয়ানী রেল স্টেশনে এক বৃদ্ধের অচেতন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানালে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেলওয়ের সীমানায় ঘটনাটি ঘটায় ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর