নিজস্ব প্রতিবেদক : সুমাইয়া সামিরা, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ধবোলিয়া কাঠি বাজারের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যানটি।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘নয়ন পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

​দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও হেলপার ব্যতীত কোনো সাধারণ যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্য:

“হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে খাদে পড়ে যায়। আমরা সবাই ছুটে এসে দেখি বাসটিতে ড্রাইভার ও হেলপার ছাড়া আর কেউ ছিল না। বাসভর্তি যাত্রী থাকলে আজ বড় ধরনের বিপর্যয় ঘটত।”

​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। প্রাথমিকভাবে চালকের অসাবধানতা কিংবা সড়কের পিচ্ছিল ভাব ও খারাপ অবস্থাকেই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *