1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

ইরানে নিহতদের স্মরণে কুড়িগ্রামে ৪ শতাধিক দরিদ্র মানুষকে ইফতারউলিপুরে ‘পাগলা হোটেল’-এর মালিকের মানবিক উদ্যোগ।

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি : হুমায়ুন কবির সূর্য।

৭ ই মার্চ কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজিপুর বাজারে ইরানে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। স্থানীয়ভাবে ‘পাগলা হোটেল’-এর মালিক রনজু মিয়ার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় চার শতাধিক গরীব, অসহায়, ভবঘুরে ও প্রতিবন্ধী মানুষ অংশ নেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আড়াই বছর ধরে প্রতি শুক্রবার নিজ উদ্যোগে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পেটভরে খাবার খাওয়ান রনজু মিয়া। গাজিপুর বাজারে তার ছোট একটি পান ও চায়ের দোকান থাকলেও সেখান থেকে উপার্জিত অর্থের একটি অংশ তিনি মানবসেবায় ব্যয় করেন।
ইরানে বাংলাদেশিসহ নিরীহ মানুষের হতাহতের ঘটনায় তাদের আত্মার মাগফিরাত কামনায় এবার বিশেষ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন তিনি। এদিন গরুর মাংস, মুরগির মাংস ও মসুর ডাল দিয়ে বিরিয়ানি এবং ছোলা, পেঁয়াজু, বেগুনি ও বুন্দিয়া দিয়ে ইফতার পরিবেশন করা হয়।
স্থানীয় সচেতন মহল জানান, রনজু মিয়া দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছেন। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে তার এই মানবিক উদ্যোগ আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।


রনজু মিয়ার স্ত্রী আছিয়া বেগম বলেন, “সপ্তাহের ছয় দিন দোকান করে যে আয় হয়, সেখান থেকে কিছু টাকা জমিয়ে প্রতি শুক্রবার গরীব ও ছিন্নমূল মানুষদের পেটভরে খাওয়াই। তাদের তৃপ্তি ভরে খাওয়া দেখলেই আমাদের আনন্দ লাগে।”
রনজু মিয়া বলেন, “ইরান যুদ্ধে আহত ও নিহতদের স্মরণে আমার একটি বাঁশের পই (খোল) ভেঙে পাওয়া প্রায় ১৪ হাজার টাকা দিয়ে এই দোয়া মাহফিল ও ফ্রি ইফতারের আয়োজন করেছি। গরীব মানুষের দোয়ায় যেন মুসলিম উম্মাহ শান্তি পায়—এটাই আমাদের কামনা।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর