সাতক্ষীরা প্রতিনিধি: মামুন


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির-২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭মার্চ ২৬) সকাল নয়টা হতে শুরু করে বিকাল ৫টায় শেষ হয়। কালিগঞ্জ উপজেলার জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে নায়েবে আমির নাসির উদ্দিনের সঞ্চালনায় হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসা অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩ আসনের নবনির্বাচিত এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ রুহুল আমিন, উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতে যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান হাবিবি সহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও অগ্রসর কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *