1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও সনদ ফরিদপুরের আলফাডাঙ্গায় পবনবেগ নূরানী মাদ্রাসার আহ্বায়ক হলেন বিএনপি নেতা নুর জামাল খসরু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের ভাগ্য নিজেরাই বদলালেন কাশিয়ানীবাসী! কুড়িগ্রামে ৮বছরের শিশুর কাঁধে ৬জনের পরিবারের বোঝা পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মৃত্যু আলফাডাঙ্গায় টগরবন্ধ ইউনিয়ন যুবসমাজ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির গড়ে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী ​আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ​হৃদয়ে বাংলাদেশ — হৃদয়ের অঙ্গীকার, চেতনার প্রতিজ্ঞা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে দেশব্যাপী নেতৃবৃন্দের মিলনমেলা

পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

​সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামের এক স্কুলছাত্র সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার, বিদ্যালয় ও পুরো নন্দীগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ সরকার আপন (১৩)। সে নন্দীগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন হিনড্রিসের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

​জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের ১৫ থেকে ১৬ জন শিক্ষক সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে যান। নিহত আপনের দুই বড় বোন ওই বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাঁরা ছোট ভাই আপনকেও সঙ্গে নিয়ে যান।

​ভ্রমণের একপর্যায়ে পাটুল ৮ নং ডুবা ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামলে হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় আপন। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

​নন্দীগ্রাম মা কেজি স্কুলের প্রধান শিক্ষক শামীম হোসেন জানান, ছুটির দিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকরা পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়েছিলেন। আপনের দুই বোনও তাঁদের সঙ্গে ছিলেন। গোসল করার সময় পা পিছলে পানিতে পড়ে যাওয়ার পর সাঁতার না জানায় তার মৃত্যু হয়।

​এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর