আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ আগস্ট শুক্রবার বিকেলে মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন যুবসমাজকে মাদকমুক্ত ও শারীরিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকা ও ক্রীড়াপ্রেমী সাধারণ জনগণ।
Leave a Reply