প্রতিনিধি : মোহাম্মদ রোমান হাওলাদার
তারিখ-০৯/০৮/২০২৬ ইং।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের বাসিন্দা শাহজালাল পান কবিরাজের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে একটি গভীর নলকূপ স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের সুপেয় পানি পানের সুবিধা দিতে তিনি এই গভীর নলকূপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে ব্যায় হয় আনুমানিক ৩০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামলী সহ সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল পান কবিরাজ শাহ জালাল দীর্ঘদিন ধরে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলায় বিনামূল্যে নলকূপ স্থাপন করে মানুষের নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করে আসছেন। তার এ ধরনের সামাজিক কর্মকাণ্ডকে স্থানীয়রা সাধুবাদ জানানোর পাশাপাশি এ ধরনের জনহিতকর উদ্যোগগুলো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শাহজালাল পান কবিরাজ আগামী রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি জানান, “জনসেবাই আমার মূল ধর্ম। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছি এবং আজীবন মানুষের সেবা করে যেতে চাই।”

Leave a Reply