1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানি জমলেই বিপদ, ডেঙ্গু ছড়াবে দ্রুত’—এডিস নিধনে সম্মিলিত উদ্যোগের আহ্বানমোঃ জোনায়েদ হোসেন জুয়েল কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় কাশিয়ানীতে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে প্রবেশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশ্রমে হামলা-ভাঙচুর, জোর করে তালা!জায়গা-সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭০ বছরের সভাপতি মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ

তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ :

রংপুরের তারাগঞ্জ বাজারের গরুহাটিতে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এতে মেসার্স সামস ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।তার হাতের কবজিতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর ২টার দিকে উপজেলার তারাগঞ্জ বাজারের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মজিদ তারাগঞ্জ বাজারের ‘মেসার্স সামস ট্রেডার্স’ নামক রড, সিমেন্ট ও টিনের দোকানের মালিক। তার দোকানটি তারাগঞ্জ বাজারের গরুহাটি এলাকায় অবস্থিত।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে, যার ফলে তার কবজি ও শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত আব্দুল মজিদকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন। তার কবজির অবস্থা অত্যন্ত নাজুক বলে জানিয়েছেন।
আহত আব্দুল মজিদের বড় ছেলে সাংবাদিকদের জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে সোহেল মণ্ডলের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ওই মামলার জেরে সোহেল মণ্ডল আজ দুপুরে ধারালো ছুরি দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর