শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাদরাসা শিক্ষক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান লিপনের পিতা মো. নজিবর রহমান শিকদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার(১০ আগষ্ট) জোহরের নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

নজিবর রহমান শিকদার মোরেলগঞ্জ বাজারের মোহাম্মাদিয়া স্টোরের মালিক ছিলেন। তার জানাজা নামাজে মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমির মো. রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *