1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আলফাডাঙ্গার কৃতিসন্তান সাংবাদিক আরজান সরদারের দ্রুত সুস্থতা কামনা দোয়া প্রার্থনা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৮ পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

​রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে এসব কাপড় জব্দ করা হয়।

​এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।

​পুলিশ জানায়, নাগেশ্বরী পুলিশ সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দয়াময়ী পাইলট স্কুলসংলগ্ন ফজলু চেয়ারম্যান এবং পার্শ্ববর্তী মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের বাড়িতে ৩ হাজার ২১৬ মিটার দৈর্ঘ্যের ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

​নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর