​মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান।

​সম্প্রতি বিদ্যালয়টির পরিচালনা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানে অ্যাডভোকেট খান রোকনুজ্জামানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

​নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

​সংশ্লিষ্টরা জানান, নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

​অ্যাডভোকেট খান রোকনুজ্জামানের নেতৃত্বে নবগঠিত এ কমিটি পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *