গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘পরীক্ষা দিতে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বের হয়ে হাফিজুর রহমান নামের এক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত ১৭ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকাল ৯টার দিকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে বাড়ি থেকে বের হন কাশিয়ানী উপজেলার পিংগলিয়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমান। তবে পরীক্ষা শেষ হওয়ার সম্ভাব্য সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বজনেরা সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও সহপাঠীদের বাসাসহ সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
Leave a Reply