1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি তারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসক টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আলফাডাঙ্গার কৃতিসন্তান সাংবাদিক আরজান সরদারের দ্রুত সুস্থতা কামনা দোয়া প্রার্থনা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ আকর্ষণের অদৃশ্য বৃত্তে ‘আমি’—সৃষ্টির রহস্য, জীবনের গতি ও মহাকারিগরের সন্ধানে পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘সোনালী পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ডাম্প ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা শফিউল আলম আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর