আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রামের কৃতিসন্তান, সদালাপী ও মিষ্টভাষী গণমাধ্যমকর্মী আরজান সরদার গুরুতর অসুস্থ অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছেন এবং বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, তিনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন, তবে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। তার এই আবেগঘন বার্তাটি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর নজর কাড়ে এবং সকলের মনে গভীর ব্যথার সৃষ্টি করে।
এদিকে, তার এই আকস্মিক ও গুরুতর অসুস্থতার খবরে পরিবার, স্বজন, বন্ধুবান্ধবসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক আরজান সরদারের দ্রুত রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় তার পরিবার এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীগণ সকলের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
পরম করুণাময় মহান আল্লাহর

Leave a Reply