1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাঁধাসার-বীজ-কীটনাশকের উচ্চমূল্য পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ইউনুছ আলী মানিক প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি’, টাকা দাবির অভিযোগে মেম্বারদের সতর্ক করলেন- সৌরভ রেজা শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে মেডিকোর সেবার পরিধি প্রশাসনের দৃষ্টির আড়ালেই কাটছে আলেকজনদের দিন

পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ইউনুছ আলী মানিক

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হোসেন্দী ইউনিয়নের ধরিপাড়া গ্রামের কৃতী সন্তান মোঃ ইউনুছ আলী মানিক। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা পেশায় অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে স্থানীয়দের মাঝে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
মোঃ ইউনুছ আলী মানিক হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন এবং জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছেন।
তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন শিক্ষক ও সমাজকর্মী হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে।
ইউনুছ আলী মানিকের পিতা মরহুম ইলিয়াস উদ্দিন ছিলেন একজন প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি স্থানীয় মসজিদ ও ঈদগাহ মাঠের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে তার অবদানের কারণে এলাকায় তিনি সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বাবার আদর্শ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই ইউনুছ আলী মানিক দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে তার অনুসারীরা জানান।


পাকুন্দিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, সামাজিক যোগাযোগ এবং জনসম্পৃক্ততার কারণে ইউনুছ আলী মানিক স্থানীয় পর্যায়ে পরিচিত মুখ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “ইউনুছ আলী মানিক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রয়েছেন। মানুষের সমস্যা শুনে সহযোগিতার চেষ্টা করেন। তাই তাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী অনেকে।”
এ বিষয়ে মোঃ ইউনুছ আলী মানিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে পাকুন্দিয়ার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”
পাকুন্দিয়া উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন রয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ইউনুছ আলী মানিকের নামও আলোচনায় উঠে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর