আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ও মানসিক উৎকর্ষ সাধনের প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় শেষ হলো বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) এ কে এম রায়হানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই শুরু হয় দিনব্যাপী মূল লড়াই।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাঁতার, দাবা, কাবাডি এবং হ্যান্ডবল—এই চারটি আকর্ষণীয় ইভেন্টে তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত পদচারণায় পুরো মাঠ মুখর হয়ে ওঠে। প্রতিটি ইভেন্টেই খেলোয়াড়দের মাঝে চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।
পরে বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল রহমানের সন্ঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা এবং সুস্থ দেহ ও মন গঠনে অনন্য ভূমিকা পালন করে। এমন আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

Leave a Reply