1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ‘খালা’র ভরসায়, কর্মীদের অনুপস্থিতিতে ভোগান্তিতে এলাকাবাসী!! ​মোরেলগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্ডাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাঁধাসার-বীজ-কীটনাশকের উচ্চমূল্য

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

​পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ও মানসিক উৎকর্ষ সাধনের প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় শেষ হলো বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
​বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) এ কে এম রায়হানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই শুরু হয় দিনব্যাপী মূল লড়াই।
​উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাঁতার, দাবা, কাবাডি এবং হ্যান্ডবল—এই চারটি আকর্ষণীয় ইভেন্টে তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত পদচারণায় পুরো মাঠ মুখর হয়ে ওঠে। প্রতিটি ইভেন্টেই খেলোয়াড়দের মাঝে চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।
​পরে বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল রহমানের সন্ঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
​পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা এবং সুস্থ দেহ ও মন গঠনে অনন্য ভূমিকা পালন করে। এমন আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর