1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মোরেলগঞ্জে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই ভাই নিহত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা: অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন আলফাডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ‘খালা’র ভরসায়, কর্মীদের অনুপস্থিতিতে ভোগান্তিতে এলাকাবাসী!!

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা: অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ আদায় ও শিক্ষক-কর্মচারীদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হোসেনপুর এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে।


আবেদনে বলা হয়, প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিকসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালে অভিভাবকদের পক্ষ থেকে এসব অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হলে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে দাবি করে শিক্ষকরা জানান, পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রধান শিক্ষকের সরকারি বেতন-ভাতার অংশ বন্ধ করা হয়।
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, বেতন-ভাতা বন্ধ হওয়ার পরও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কমেনি, বরং বেড়েছে। বিদ্যালয়ের রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষককে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, হুমকি এবং হয়রানিমূলক অভিযোগে জড়ানোর চেষ্টার অভিযোগও করা হয়েছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রধান শিক্ষকের অধীনে দায়িত্ব পালন করা শিক্ষক-কর্মচারীদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর