1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মোরেলগঞ্জে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই ভাই নিহত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা: অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন আলফাডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ‘খালা’র ভরসায়, কর্মীদের অনুপস্থিতিতে ভোগান্তিতে এলাকাবাসী!!

মোরেলগঞ্জে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে দুই ভাই নিহত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পিছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুই ভাই নিহতের ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে গভির শোক ও সমবেদনা জ্ঞাপন করে মেহেদী হাসান ইয়াদ বলেন, জাতীয়তাবাদি দল বিএনপি নিহত দুই পরিবারের পাশে আছে।পরবর্তিতে সরকারী কোন সাহায্য সহযোগিতার ব্যাপারেও উপজেরা বিএনপি তাদের পাশে থাকবে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর