কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ বরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। সঞ্চালনা করেন পানিয়াল পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবিরুজ্জাহান চুমকি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক,বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন সিথুন,নীলফামারী জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম প্রমূখ। অনুষ্ঠান শুরু করার আগে কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র রেজোয়ান হক কাজী নজরুল ইসলামের “বল বীর” কবিতা আবৃত্তি করে গোটা অনুষ্ঠানের উপস্থিতিকে তাক লাগিয়ে দেন। কবিতা আবৃত্তি শেষ করার সাথে সাথে কবি আব্দুল হাই শিকদার ও জেলা প্রশাসক নায়িরুজ্জামান তার হাতে নীলফামারী জেলার মানচিত্র সংবলিত ক্রেষ্ট তার হাতে তুলে দেন।

প্রধান অতিথি বলেন,আমাদের অস্তিত্বে কাজী নজরুল ইসলাম জড়িত। কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে জাতী সুপারম্যান হিসাবে ছড়িয়ে পড়েছিল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন দেশের কোন সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানিয়ে বর্ষ ঘোষনা করতে পারে নাই। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান তা করেছে। তিনি কাজী নজরুল ইসলামের “শিকল’ কবিতার কয়েকটি লাইন পড়ে বলেন কবি নজরুল ইসলামের এই কবিতা মানুষকে লড়াই করার সাহস যুগিয়েছে। তিনি সকলকে নজরুলের মত সাহসী হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। শেষে তিনি কিশোরগঞ্জ উপজেলার চাড়ালকাটা নদী,ধাইজান নদী,যমুনেশ্বরী নদীসহ উপজেলার চা-বাগান দেখে মুগ্ধ হয়ে বলেন মোর এই বলে খ্যাত হোক আমি কিশোরগঞ্জের লোক। তিনি কিশোরগঞ্জ উপজেলার প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে কিশোরগঞ্জ উপজেলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply