1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
“ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মাগুরায় এসএসসি পরীক্ষার ফল পুনর্নির্ধারণের (পুনর্নিরীক্ষণ) পরও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় অভিমানে ফামিদা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

মাশরাফি সিকদার মাগুরা, প্রতিনিধি :

বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফামিদা মাগুরা সদর উপজেলার বাহরবাগ গ্রামের ওমানপ্রবাসী ইলিয়াস বিশ্বাসের মেয়ে।

পুলিশের তথ্যমতে, ফামিদা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল। ফল প্রকাশের পর সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে যশোর শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করলেও বৃহস্পতিবার প্রকাশিত পুনঃনির্ধারিত ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে মায়ের সঙ্গে মাগুরা শহরের কলেজপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসে ফামিদা। বৃহস্পতিবার দুপুরে ফল পাওয়ার পর সে বাসার দোতলার কক্ষে দরজা বন্ধ করে দেয়। পরে সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা দরজা ভেঙে ফামিদাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা-পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর