1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অবৈধ বিদেশিদের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়ছে অপরাধ

তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত

  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রায় ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। অদ্য রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রিজের প্রায় ২০০ গজ পশ্চিমে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই মহাসড়কের ওপর অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্ত করে। নিহতের পরিচয় ও ঠিকানা অনুযায়ী বিষয়টি লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানানো হয়। পরে আদিতমারী থানা পুলিশের মাধ্যমে নিহতের স্বজনদের দুর্ঘটনার বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পর ওই নারীকে ধাক্কা দেওয়া অজ্ঞাতনামা যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, এ রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর