1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অবৈধ বিদেশিদের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়ছে অপরাধ

উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব

  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

সাংবাদিক সাকিবুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম রাজু ও শিউলী আক্তার নিলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব। শনিবার দুপুর ২টায় উত্তরায় প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, ক্লাবের সদস্য ও নিহত সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।

‎মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এইচ আর হাবিব এর সভাপতিত্বে শুরু হওয়া মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এম এইচ মাকছুদ খান, দৈনিক রুদ্র বাংলার বার্তা সম্পাদক মিজান বিন নূর এবং ক্লাবের সহ-সভাপতি এ আর খান মুরাদ। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

‎মিলাদ ও দোয়া মাহফিলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নিহত সাংবাদিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন। পরে এতিম শিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরনের মধ্যে দিয়ে বিকেল ৪টায় মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।



‎অনুষ্ঠানে বক্তারা নিহত সাংবাদিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা।

‎উল্লেখ্য, গত ১৬ জুলাই রবিউল ইসলাম রাজু দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও সাকিবুল ইসলাম মিঠু দিগন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তরায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর