1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ। ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে ড্যাবের আলোচনা সভাএডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আলফাডাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অবৈধ বিদেশিদের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়ছে অপরাধ

আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

​পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এইচডিএফবি ফাউন্ডেশনের (HDFB Foundation) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
​রবিবার (১৩ সেপ্টেম্বর)সকাল ১১ টার সময়ে উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছয় শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।


​শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ওই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় দুটিতে চারটি সিলিং ফ্যান ও লাইব্রেরির জন্য বই প্রদান এবং একটি ট্রি প্লান্টেশন বাগান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
​বৃক্ষ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HDFB Foundation-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সরওয়ার আলম, একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল রহমান, পানাইল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মেহেদি হাসান প্রিন্স, পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম জুলফিকার এবং ইউপি সদস্য সুলতান আহমেদ। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


​অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, “আমরা শুধু গাছ লাগাতে চাই না; এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা পরিবেশের সমস্যা দেখার পাশাপাশি তার সমাধানের অংশ হবে।”
​ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর