1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মারিয়াকে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় মোস্তাফিজের ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের আত্মপ্রকাশ আলফাডাঙ্গায় পৈতৃক জমি নিয়ে বিরোধ: চাচার মামলায় ভাতিজার পরিবারে অবরুদ্ধ জীবন, টয়লেট-রান্নাঘর নির্মাণেও বাধা কুড়িগ্রামে দুই বৃদ্ধ মা-মেয়ের টিকে থাকার লড়াই‘আগে মা ভিক্ষা করি খাওয়াইছে, এখন আমি ভিক্ষা করি মাকে খাওয়াই’ শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পানি জমলেই বিপদ, ডেঙ্গু ছড়াবে দ্রুত’—এডিস নিধনে সম্মিলিত উদ্যোগের আহ্বানমোঃ জোনায়েদ হোসেন জুয়েল কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় কাশিয়ানীতে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার সন্তানের সুস্থতা ও নতুন ভবনে প্রবেশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশ্রমে হামলা-ভাঙচুর, জোর করে তালা!জায়গা-সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭০ বছরের সভাপতি মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি।

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরমান আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার সেতাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এএসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেতাই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেতাই গ্রামের আনোয়ারের ইটভাটার চিমনির পাশে একটি গোলাঘর থেকে আরমান আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আরমান আলীর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো OPPO A55 স্মার্টফোন উদ্ধার করা হয়। একই স্থান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া একটি পুরোনো Nokia বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আরমান আলী সেতাই পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ ও মৃত তাহমিনার ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আরমান আলীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানার ওসি শামিনুর হক বলেন, “কোনো অপরাধীই শার্শায় টিকে থাকতে পারবে না। অপরাধীদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর