1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে ধোঁয়াশা, দায়িত্বে না থেকেও রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ!অডিট আপত্তির স্মারক-নম্বর ও প্রকল্পভিত্তিক নথি কোথায়? ২০২২-২৩ অর্থবছরের অভিযোগের সঙ্গে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন!! মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মশার বিস্তার রোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ভারতে ২বছর ৯মাস কারাভোগের পরকারামুক্ত তিন বাংলাদেশিকে দেশে ফেরৎ

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এবং “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ সেপ্টেম্বর ​সোমবার বেলা ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টি মুক্তিযোদ্ধা অফিস চত্বর থেকে শুরু করে মোরেলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

​মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রজেক্টের আওতায় এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহোযোগিতায়, শোভাযাত্রাটি আয়োজন করে মোরেলগঞ্জের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পিএফজি কোঅর্ডিনেটর ফারুক হোসেন সামাদ,পিএফজি আ্যম্বাসেডর ও বিএনপির সংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহুর আমিন ফকির। পিএফজি অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির নেতা মাসুদ রেজা, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির,ওয়েভ এর সমন্বয়কারী,মাহমুদা খানম মুক্তা, সহ- সমন্বয়কারী ও সাংবাদিক শেফালী আক্তার রাখি প্রমুখ।

এছাড়াও ​শোভাযাত্রায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা সমাজে সংঘাত এড়িয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর