1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত সেবার আলোয় নতুন ঠিকানা, আস্থায় এগিয়ে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী পানিপাড়া যুবসমাজের উদ্যোগে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে ধোঁয়াশা, দায়িত্বে না থেকেও রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ!অডিট আপত্তির স্মারক-নম্বর ও প্রকল্পভিত্তিক নথি কোথায়? ২০২২-২৩ অর্থবছরের অভিযোগের সঙ্গে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি যোগ দেওয়া নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন!! মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা

কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

হুমায়ুন কবির সুর্য, কু‌ড়িগ্রাম:২২-০৯-২০২৬

কুড়িগ্রামে কন্যাশিশুর শিক্ষাজীবন নিরাপদ রাখতে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৫টি প্রতিষ্ঠানের ১৫০জন কিশোরী অংশগ্রহণ করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-“বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি।”


অনুষ্ঠানে ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব। আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক আফসার আলী চাদ, প্রকল্প সমন্বয়ক কার্তিক চন্দ্র সেন, শিফটার আশিকা আক্তার শিমু প্রমুখ।


দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় এবং স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’ (এএফএডি’র) সোচ্চার প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ, উপস্থিত বক্তব্য, র‍্যালি ও নাটিকার আয়োজন করা হয়। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর