মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার পরিধিতে যুক্ত হয়েছে নতুন প্রতিষ্ঠান স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার। আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, বিভিন্ন বিভাগের চিকিৎসকের পরামর্শ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারটি এরই মধ্যে স্থানীয় রোগী ও স্বজনদের জন্য সহজলভ্য পরীক্ষা-নিরীক্ষার একটি ঠিকানা হিসেবে নিজেদের অবস্থান তৈরি করার উদ্যোগ নিয়েছে।
জরুরি বিভাগের পাশে সুবিধাজনক অবস্থান-
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর অবস্থান। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের একেবারে কাছাকাছি হওয়ায় জরুরি প্রয়োজনে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরে ছুটতে হবে না।
বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর প্রয়োজনীয় পরীক্ষা দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কাছাকাছি ডায়াগনস্টিক সুবিধা রোগী ও স্বজনদের সময় এবং যাতায়াতের ভোগান্তি কমাতে সহায়ক হতে পারে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের প্রয়োজন ও সুবিধাকে গুরুত্ব দিয়ে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়-
রোগীদের চিকিৎসা ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ভাষ্য, আর্থিকভাবে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা তুলনামূলক সহজলভ্য করাই তাদের অন্যতম লক্ষ্য। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।

স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রোগ ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে চিকিৎসকের পরামর্শের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিকিৎসকদের মধ্যে রয়েছেন—
ডা. এস এম মাহবুবুল আলম
মেডিসিন বিশেষজ্ঞ
ডা. নাহার পারভীন ববি
গাইনি বিশেষজ্ঞ
ডা. সাদ আব্দুল্লাহ সোহেল
নাক-কান-গলা বিভাগ
ডা. গুল মো. সাব্বীর
আল্ট্রাসনোগ্রাফি
ডা. মো. রনক সরকার
মেডিসিন, নিউরোলজি ও আল্ট্রাসনোগ্রাফি
ডা. ইসলাম উদ্দিন
থেরাপি বিশেষজ্ঞ
ডা. মো. ফজলে রাব্বি খান অনিক
মেডিসিন, শিশু, চর্ম ও যৌন রোগ বিভাগ
এ ছাড়া বিভিন্ন বিষয়ে আরও চিকিৎসক নিয়মিত রোগী দেখেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ‘মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য’
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সুমন বলেন, যশোদল ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অসহায় ও নিম্নআয়ের রোগীদের কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে সেবার পরিধি আরও বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীবান্ধব পরিবেশ
প্রতিষ্ঠানটির এমডি ডাক্তার ইসলাম উদ্দিন আলমগীর এর দাবি, রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এই স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি রোগীদের সময়, অর্থ ও যাতায়াতের ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার।
কিশোরগঞ্জের যশোদল ও আশপাশের এলাকার মানুষের জন্য আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শের সুযোগ তৈরি করে মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply