1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুল আলোচিত চা-দোকানি রবিউল শেখ ওরফে পাইচো হত্যা মামলার ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি মারুফ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার গভীর রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মারুফ শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত জান্নাত শেখের ছেলে।
​হত্যাকাণ্ডের প্রেক্ষাপট:
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রবিউল বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদর বাজারে চায়ের দোকানদার ছিলেন। ঘটনার রাতে দোকান বন্ধ করে নিজ গ্রামের কয়েকজনের সঙ্গে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ নিহত হন এবং সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।


​এই ঘটনায় ঘটনার দুই দিন পর নিহতের ভাতিজা নাজমুল শেখ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। এই রক্তক্ষয়ী বিরোধের জের ধরেই চলতি বছরের ২৬ জুন সুমন শেখ (৩০) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত চা-দোকানি রবিউল ছিলেন প্রথম নিহত সুমনের চাচা। স্থানীয়দের অভিযোগ, সুমন হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে সাত সপ্তাহের আগাম জামিন নিয়ে এলাকায় ফেরার পরই এই দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
​
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল সারোয়ার বলেন, রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি মারুফ শেখ কে তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আলমগীর কবির
আলফাডাঙ্গা প্রতিনিধি
মোবা:০১৬৪৪৫১১৩৬৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর