1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

​মোঃরফিকুল ইসলাম মিঠু , ঢাকা:

রাজধানীর তুরাগ এলাকা থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রওশন জামান ও এসআই (নিঃ) শেখ মসিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করেন। সকাল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তুরাগ থানাধীন প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের ০৪ নম্বর বাসার ১ম তলার ফ্ল্যাটে পরিচালিত অভিযানে তুহিন মাহমুদকে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির ভাড়া বাসার মাস্টার বেডরুমের ওয়ারড্রবের ড্রয়ার তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত ৩৯৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য সকাল ০৬:০০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে তুরাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী তুরাগ থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮, তারিখ: ২৮/০৯/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ ডাটাবেজ (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা যায়, উক্ত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর