নড়াইল জেলা প্রতিনিধ: আব্দুর রাজ্জাক

নড়াইলের লোহাগড়া উপজেলা-য় রেললাইনের উপর থেকে ছাগল সরাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে চাঁন মিয়া (৬০) নাম।
শুক্রবার (১৩ মার্চ) অনুমান সকাল ৭ :৩০ মিনিটের দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রাম এলাকায় এ মর্মান্তিক দু*র্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া সারুলিয়া গ্রামের মৃত তামজেল মাতুব্বর এর ছেলে। লোহাগাড়া সরকারি কলেজের প্রফেসর সুজা স্যারের ছোট ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের ওপর নিজের পালিত একটি ছাগল উঠে পড়লে ছাগল সরাতে যান চাঁন মিয়া। এ সময় দ্রুতগামী একটি ট্রেন এসে পড়লে তিনি সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, রেললাইনের পাশে বসবাসকারী মানুষ ও গবাদিপশুর চলাচলের কারণে প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তারা রেললাইনের পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *