রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোচেরচর উত্তর পাড়ায় এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ‘রানী’ নামক একটি অবৈধ ইটভাটা।
ভাটাটিতে আইন অমান্য করে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে দেদারসে কাঠ পোড়ানো হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
পার্শ্ববর্তী মধুমতি নদী থেকে অবৈধভাবে ভেকু মেশিন
দিয়ে মাটি উত্তোলন করে ভাটায় ব্যবহার ও বিক্রির অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এই কর্মকাণ্ডের ফলে এলাকার বায়ুদূষণ চরম আকার ধারণ করেছে এবং নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রভাবশালী চক্রের ইশারায় নিয়মবহির্ভূত এই কার্যক্রম চললেও প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। জনস্বাস্থ্য ও আবাদি জমি রক্ষায় অবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply