কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও খন্দকার মোঃ আফতারুজ্জামান প্রমূখ।

প্রধান অতিথি বলেন,সরকার বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দশ লক্ষ যুবককে কাজের জন্য বিদেশে পাঠানো হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে গাভী পালন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে।
পরে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।#
