1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

সিরাজদিখানে ১৮৩ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার!

  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ১৮৩ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকা সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও এলাকার সুমন দেওয়ানের বসতবাড়ি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মৃত শামছুল দেওয়ানের ছেলে সুমন দেওয়ান,আলতাফ হোসেনের ছেলে মজিদুল হাসান। এছাড়া লৌহজং উপজেলার বাসিন্দা মৃত সামাদ বেপারীর ছেলে জসিম ও মৃত আলী আকবরের ছেলে শফিক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮৩ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর