1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

সাজেকে একাধিকবার কালবৈশাখীর আঘাতে জনজীবনে চরম দুর্ভোগে

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে একের পর এক কালবৈশাখী ঝড়ের আঘাতে স্থানীয় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। চলতি মৌসুমের শুরু থেকেই কয়েক দফা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বুধবার ৩১শে মার্চ বিকাল ৫টার সময় হঠাৎ করে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭নং ওযার্ডের লংতিয়ান পাড়ায় ৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবারের ঘরের চালা উড়ে গেছে, ভেঙে পড়েছে গাছপালা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে স্হানীয় বাসিন্দারা।

এলাকাটি দুর্গম হওযায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়া এবং পানীয় জলের সংকটও দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, বারবার ঘর মেরামত করেও ঝড়ের কারণে তা টিকিয়ে রাখা যাচ্ছে না। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা।

স্থানীয় সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে কালবৈশাখী ঝড় দেখা দিলেও এ বছর এর তীব্রতা ও ঘনঘটা বেশি হওয়ায় সাজেকের জনজীবনে দুর্ভোগ আরও বেড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো
১। পেচাং ত্রিপুরা
২। থায়ানসা ত্রিপুরা
৩। মনসা ত্রিপুরা
৪। বজেন্দ্র ত্রিপুরা
৫। ললেন্দ্র ত্রিপুরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর