1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তুরাগের ৫৪ নং ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের মহড়া ;এলাকাবাসীরা আতঙ্কিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের (উত্তরা কামারপাড়া) এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়ায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সময় সুযোগ বুঝে কিশোর গ্যাংয়ের সদস্যরা দিনে কিংবা রাতে দেশীয় অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে নিজ ওয়ার্ডে দলবল নিয়ে মহড়া দিচ্ছে। এতে করে স্থানীয় এলাকাবাসী ও জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। সর্বস্তরের মানুষের মধ্যে ভয়- আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে- কতিপয় স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ দোষর পরিচয়ে কতিপয় নেতাদের ইন্ধনের কারনেই এমনটাই ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগী ও এলাকাবাসীর। যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের আশঙ্কা। খবর সংশ্লিষ্ট একাধিক তথ্য সূত্রের।

জানা গেছে, চলতি বছরের গত ১৯ মার্চ, ২০২৬ পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বৃহস্পতিবার ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় আওয়ামীলীগের দোষর এবং কিশোর গ্যাং গ্রুপের অন্যতম গ্যাং লিডার স্থানীয় সিদ্দিকুর রহমানের পুত্র
আতাউর রহমান সানি মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়েছে। তার সাথে স্থানীয় কিছু আওয়ামীলীগ- যুবলীগ ও ছাত্রলীগের নেতা কিংবা সাঙ্গপাঙ্গরা জড়িত। এ ঘটনার পর খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে যৌথভাবে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের ধরতে তাড়া করে। ইতিমধ্যে শেল্টারদাতাদের দলীয় পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে (তাদের) ছবি সনাক্ত করা হয়েছে।
তাদের এহেনু কার্যকলাপের ছবি এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

তুরাগের ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ও বিভিন্ন প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বিগত সরকারের শাসনামলে আওয়ামিলীগের দোষর হয়ে এসব কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা বিভিন্ন মিছিল মিটিং সরাসরি জড়িত ছিল। এছাড়া জৈনক নিয়ামুল নামে এক ব্যক্তি নিজেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নিজ এলাকা ৫৪ নম্বর ওয়ার্ডে জাহির করতে পোস্টার করেছে। তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাংদের শেল্টার দেয়ার অভিযোগও উঠেছে।

অভিযোগ উঠেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী সমর্থিত কাউন্সিল এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা যুবরাজের সাথে একই এলাকার আওয়ামী লীগের দোষর সিদ্দিকুর রহমানের পুত্র নিয়ামুল প্রায় দুই মাস অনন্ত অন্তর বাংলাদেশ থেকে দুবাই গিয়ে গোপন মিটিং করে ফের দেশে আসে। এতে এলাকাবাসি ও জনমনে তার বিষয়ে গভীর ভয় আর উৎকন্ঠার জন্ম দিয়েছে। এছাড়া সানির অন্যতম সহযোগী আওয়ামীলীগের দোষর একই ওয়ার্ডের আলম চানের পুত্র মো: শহিদুলও এর সাথে জড়িত। ইতোমধ্যে তাদের বিভিন্ন ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা সকলেই ভিতরে ভিতরে আওয়ামী লীগের পুর্নবাসন করতে সহযোগিতা করে যাচ্ছে বলেও এলাকাবাসী ও ভুক্তভোগীরা অভিযোগ করেন ।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা জাতীয়তাবাদী যুবদল সাবেক সাধারন সম্পাদক মো: মামুন পারভেজ আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে প্রতিবাদ করলে (তারা) বিভিন্ন সময় হঠাৎ উত্তেজিত হয়ে মামুনের (তার) বিরুদ্ধে নিজ এলাকায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার একের পর এক চালিয়ে যাচ্ছে। এবিষয়ে মামুন পারভেজ
(তিনি) সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে কঠোর ভাষায় বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগের অত্যাচার, নির্যাতন অনেক সহ্য করেছি। এখন আমরা এগুলো কোন ভাবে আশ্রয় কিংবা প্রশ্রয় দিবো না। দেয়ার প্রশ্নই আসে না। তাই তুরাগের ৫৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে ।

এব্যাপারে কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ডিএমপি কমিশনার, গোয়েন্দা পুলিশ ডিবি (প্রধান), উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)সহ সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ৫৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর