1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা,নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বিরোধীদলে থাকতে সংবিধান ছুড়ে ফেলতে চায়, ক্ষমতায় গেলেই হাসিনা হয়ে যায়

  • প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন

মানিক হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেছেন একাত্তরের মুক্তিকামী জনতার সাথে প্রথম গাদ্দারী করেছিল শেখ মুজিব সরকারের প্রণীত সংবিধান। অথচ আইনমন্ত্রী বললেন সংবিধান নাকি আমাদের ব্যাসিস। এ সংবিধান যদি ব্যাসিস হয় তাহলে স্বাধীনতার ৫৫ বছরেও কেন এ সংবিধান মুক্তিকামী জনতাকে কে মুক্তি দিতে পারল না। আমরা দেখছি একটি দল যখন বিরোধী দলে থাকে তখন এ সংবিধানকে ছুড়ে ফেলতে চায় কিন্তু ক্ষমতার সাধ পাওয়ার পর তারাই এ সংবিধানকে কাছে টেনে হাসিনা হতে চায়।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় গণভোট বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে করা মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ব্রিটিশরা যখন আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারল না তখন ৪৭ আসলো এবং পাকিস্তান ভাগ হলো। পাকিস্তান একইভাবে স্টিমরোলার চালালো এবং বাংলাদেশের মুক্তিকামী জনতা রাস্তাঘাটে তাদের প্রতিরোধ করল, এবং আমরা একটি স্বাধীন মানচিত্র পেলাম। একইভাবে আমরা একটি সংবিধান পেয়েছিলাম। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এ সংবিধান মুক্তিকামী জনতাকে মুক্তি দিতে পারলো না। বর্তমানে যারা জুলাই সংস্কার পরিষদ নিয়ে তালবাহানা করছেন, যারা বার বার সংবিধানের দোহাই দেন, সংবিধান যদি বাইবেলই হতো তাহলে ১৫ থেকে ১৬ বার কেন বাইবেল সংশোধন করা লাগলো। বিএনপি সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা শুধু বারবার জীবন দিয়ে যাব না। আমরা অতীতে দেখেছি বিএনপি জল পান করেছে তবে ঘোলা করে করেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।

শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট’র নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায় ও সিনিয়র যুগ্ম সম্পাদক মুবাশ্বির আমিন। মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে নেতা কর্মী নিয়ে উপস্থিত হন শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং শাখা খেলাফত ছাত্র মজলিশের সভাপতি জুনায়েদ খানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর