1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

আসন্ন বৃহত্তর যশোর-ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে “সহ-সাধারণ সম্পাদক” পদে প্রার্থী হিসাবেমোঃ রিপন শেখ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

  • প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়েছেন

আলমগীর কবির, ফরিদপুর থেকে
নিজস্ব প্রতিবেদক:

আসন্ন বৃহত্তর যশোর-ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে “সহ-সাধারণ সম্পাদক” পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন প্রথম শ্রেণীর মেরিন মাস্টার মোঃ রিপন শেখ। তিনি সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন।
মোঃ রিপন শেখ একজন শিক্ষিত, সৎ, দক্ষ ও নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত। মানব কল্যাণে নিবেদিত এই সমাজসেবক দীর্ঘদিন ধরে অসহায়, গরিব ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। সদাহাস্যজ্বল, সদালাপী ও মিষ্টভাষী এই ব্যক্তি সমাজে “মানবতার ফেরিওয়ালা” হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান এবং সত্য ও ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতি তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।
তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সমর্থন পেলে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সমবায় সমিতির সদস্যবৃন্দ ভেদাভেদ ভুলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সংগঠন গড়ে তুলতে সহযোগিতা করবেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর