1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

​কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়েছেন

সংবাদদাতা ​সৈকত চক্রবর্তী | কাপ্তাই (রাঙামাটি)

​রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হামলার শিকার হন। উপজেলার ‘সিনেমা হল’ নামক এলাকায় অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত তাঁর ওপর এই হামলা চালায়।
​কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. মামুনের মাথা ও হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
​১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইউপি সদস্য মামুনকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
​কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর