রুপম চাকমা বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।
এই ঘটনায় পর্যটকসহ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে সেনাবাহিনীর সদস্যরা।
জানা যায়, সম্প্রতি এক পর্যটক সাজেক ভ্যালিতে ভ্রমণ করতে এসে অসাবধানতাবশত তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে বিষয়টি তিনি নিকটস্থ সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর সেনাসদস্যরা হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করে সেটি তার হাতে তুলে দেন।
নিজের হারিয়ে যাওয়া মূল্যবান ফোন ফিরে পেয়ে ওই পর্যটক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আশা করিনি যে আমার ফোনটি ফিরে পাবো। সেনাবাহিনীর আন্তরিকতা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।”
এদিকে, এমন মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও অন্যান্য পর্যটকরাও। তারা মনে করেন, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে।
উল্লেখ্য গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ১লক্ষ টাকার মুল্য স্যানসাং গ্যালাক্সি এস ২০ আল্ট্রা ফোনটি হারিয়ে যায়। রবিবার ৫ এপ্রিল ফোনটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে বাঘাইহাট জোন।
Leave a Reply