1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

বাঘাইছড়ি তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ অনুষ্টান সম্পন্ন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রাড়ী প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা।

‎অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। এরপরেই বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা’র সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্য প্রদান করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা,কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন।

‎এসময় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমা সহ শিক্ষার্থীদের অভিভাবক,অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, পরীক্ষার দিন সবাই মাথা ঠাণ্ডা রেখে মনোযোগসহকারে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তারপর উত্তর লেখবে। তারা আরও বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এতে করে নিজের, মা-বাবা এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

‎আলোচনা সভার শেষে বার্ষিক ক্রাড়ী প্রতিযোগীতা’র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর