শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। আজ ৮ই এপ্রিল বুধবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউতিন, শুকনো খাবার ও কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থ বছরের বিশেষ বরাদ্দ থেকে সয়ার ইউনিয়নের শ্রী সুশীল চন্দ্র রায় ও শ্রী চন্দ্র মোহনকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। সহায়তা বিতরণকালে ইউএনও বলেন, “ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তাৎক্ষণিক এই সহায়তা দেওয়া হলো। পরবর্তীতে সরকারি বরাদ্দ সাপেক্ষে তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হবে।”এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা হারুন উর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো: শহীদুল ইসলাম
প্রতিনিধি, তারাগঞ্জ রংপুর।
০১৭৩৭৭১৮৬৯০
Leave a Reply