1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

গোপালগঞ্জ কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ ‘শীর্ষ কারবারি’ গ্রেফতার

  • প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়েছেন

​ কাশিয়ানী প্রতিনিধি:

​গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান চালানো হয়।

​গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি ওই এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ বলছে, আকাশ ওই অঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের সরাসরি নেতৃত্বে ও কাশিয়ানী থানার ওসির কৌশলী পরিচালনায় রাত গভীর হলে পশ্চিম রাতইল এলাকায় অভিযান শুরু হয়। আভিযানিক দলটি আকাশের বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে ‘চিরুনি অভিযান’ চালায়। শুরুতে আকাশ নিজেকে নির্দোষ দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নিবিড় তল্লাশিতে ঘরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে, ইয়াবা: ১০ হাজার ২০৭ পিস (কমলা ৯ হাজার ৬২৫ ও সবুজ ৫৮২ পিস)। গাঁজা: ২ কেজি। ​নগদ টাকা: মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। ​উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, গ্রেফতারকৃত আকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। তিনি আরও বলেন, “মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

​কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর