আলমগীর কবির, আলফাডাঙ্গা ফরিদপুর।
ফরিদপুরের আলফাডাঙ্গায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের পিতা বাবু নিখিল কুমার বিশ্বাস (৮৫) পরলোক গমন করেছেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে পৌরসভাধীন কুসুমি গ্রামে নিজ বাসভবনে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরমাত্মার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।