1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন :
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,

বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অদ্য মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ) সকাল ০৯:০০ ঘটিকায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা মহোদয়ের সভাপতিত্বে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে পুরাতন স্টেডিয়ামে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীরা উপভোগ করেন প্রাণবন্ত পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম এমপি (কিশোরগঞ্জ-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, যুবদলের সভাপতি জি.এস. শরীফসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক দর্শনার্থী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সার্বিকভাবে, আনন্দ-উচ্ছ্বাস ও ঐতিহ্যের আবহে কিশোরগঞ্জবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী এ আয়োজন বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর