1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

সাজেকে অসহায় ভক্তিকর চাকমার পরিবারের মাঝে নেই বিজু উৎসব

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রতি বছর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয় পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব ‘বিজু’।

তবে এ বছরের বিজু উৎসব অনেকটাই ম্লান হয়ে গেছে বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের অসহায় হত দরিদ্র ভক্তিকর চাকমার পরিবারের।

স্থানীয় ডানে বাইবাছড়া গ্রামের গ্রাম প্রদান বিশ্ব মনি চাকমা কার্বারী জানায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং সাম্প্রতিক অর্থনৈতিক চাপে অনেক পরিবারই ন্যূনতম প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে।

ফলে উৎসবের আনন্দ ভাগাভাগি করার মতো সামর্থ্য তাদের নেই। যেখানে অন্যরা নতুন পোশাক, ঐতিহ্যবাহী খাবার ও নানা আয়োজন নিয়ে ব্যস্ত, সেখানে ভক্তিকর চাকমার পরিবার দিন কাটাচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড়ের চিন্তায়।

সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৪নং ওযার্ডে ইউপি সদস্য দয়াধন চাকমা জানান, “আগে বিজু এলে অন্তত একটু আনন্দ করার সুযোগ থাকত। এখন সংসার চালাতেই কষ্ট হয়, উৎসবের কথা ভাবার সুযোগ নেই।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি। তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলে অন্তত উৎসবের সময় কিছুটা স্বস্তি পেতে পারে অসহায় মানুষগুলো।

উল্লেখ্য, বিজু উৎসব পাহাড়ি সম্প্রদায়ের কাছে নতুন বছরকে বরণ করার একটি ঐতিহ্যবাহী আয়োজন। তবে আর্থসামাজিক বৈষম্যের কারণে এবার সেই উৎসবের আনন্দ সবার জীবনে সমানভাবে পৌঁছাতে পারেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর