সংবাদদাতা : মাশরাফি সিকদার, মাগুরা।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা টেনিস ক্লাব, মাগুরার আয়োজনে ডিসি কাপ বৈশাখী টেনিস টুর্নামেন্ট ১৪৩৩ বঙ্গাব্দের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ এপ্রিল ২০২৬ তারিখে জেলা টেনিস ক্লাব কোর্ট, মাগুরায় অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ জনাব মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

খেলা শেষে সভাপতিসহ সম্মানিত অতিথিবৃন্দ টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *