1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান

কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
১৭-০৪-২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় হাতের নাগালে ডিজেল না পাওয়ায় ব্যহত হচ্ছে কৃষি সেচ ব্যবস্থাপনার। বর্তমানে ডিজেল সংকটের পাশাপাশি বেশিরভাগ চরাঞ্চলে লোডশেডিং এবং বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ডিজেল সংকটে বিপাকে রয়েছে কৃষকরা। এদিকে পেট্রোল প্যাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহের কথা কৃষি বিভাগ নিশ্চয়তা দেয়া হলেও যোগাযোগ সমস্যা ও বাড়তি ভোগান্তির কারণে কৃষকরা হতাশ।


জানা গেছে, কৃষি প্রধান কুড়িগ্রাম জেলায় ১লক্ষ ৫৭ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। এরমধ্যে ডিজেল চালিত সেচের আওতায় কৃষি জমি রয়েছে ৩০ হাজার হেক্টর। চলতি বছর রবিশষ্যের আওতায় পরেছে ৯ হাজার ৩৭৮ হেক্টর জমি। চরাঞ্চলসহ এসব কৃষি জমিতে চাষ করা হচ্ছে মরিচ, বেগুন, লাউ, কুমড়া, পটল, করলা, বরবটি, ঝিংগা, ঢেড়শসহ একাধিক শাকসবজি। এসব জমিতে মাঝে মধ্যে সেচ দিতে হয়। কিন্তু হাতের নাগালে ডিজেল না পাওয়ায় বিপাকে পরেছে চাষীরা। ফলে সেচ কার্যক্রম কিছুটা থমকে গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সবজিচাষী আব্দুল আউয়াল জানান, এখন হাট-বাজারে ডিজেল পাওয়া যাচ্ছে না। শহরে গিয়ে আনতে অনেক ভোগান্তি ফলে জমিতে সেচ দিতে পারছি না।
ওই গ্রামের বেল্লাল হোসেন জানান, এখন আমার পানি লাগতাছে কিন্তু ডিজেল সংকটে পানি দিতে পারতাছি না। এখন বৃষ্টির পানির ভরসায় আছি।
দক্ষিণ নওয়াবশ গ্রামের বক্তার আলী জানান, আমাদের এখানে ধরলা নদীর চরে প্রায় ৪০ একর জমিতে সবজি চাষ করা হয়। এখানে কোন কারেন্টের ব্যবস্থা নেই। তেল-সারেরও দাম বৃদ্ধি, ডিজেলও পাচ্ছি না। এবারকার সিজনে আমরা সেরকম সফলতা পাচ্ছি না।


এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে জেলায় ডিজেল সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয় এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশনা রয়েছে কৃষকদের ডিজেল পেতে কোথাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করবেন এবং নিরবিচ্ছিন্ন সেচ কাজে তাদেরকে তেল সরবাহ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর